ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ২১ দিন মেয়াদি একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম শরীফ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী কাউসার।

নবীনগর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত এ আহ্বায়ক কমিটিতে সাংবাদিকদের সমন্বয়ে মোট ২৫ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত ২১ দিনের মেয়াদে কমিটিটি ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণে কাজ করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নবীনগর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটির তালিকা

আহ্বায়ক: শফিকুল ইসলাম শরীফ

সদস্য সচিব: হাজী কাউসার

সদস্যবৃন্দ:

১। চাঁন বাদশা
২। শ্যামল বর্মন শিমুল
৩। সাবিনা ইয়াসমিন পুতুল
৪। এ. কে. আমির হোসেন
৫। মোঃ হেদায়েতুল্লাহ
৬। মাসুম মির্জা
৭। রুবেল ভূঁইয়া
৮। দেলোয়ার হোসেন
৯। আবু হাসান আপন
১০। শেখ মিহাদ
১১। শাহরিয়ার লেলিন
১২। সালমান জমাদ্দার
১৩। হযরত আলী
১৪। মানজারুল ইসলাম বাদল
১৫। জাহাঙ্গীর আলম জামাল পাশা
১৬। আলামিন
১৭। সোহেল
১৮। তরিকুল ইসলাম (অনিক)
১৯। রুমেন সরকার
২০। নাজিম সাফি
২১। খলিল মিঞা
২২। দ্বীন ইসলাম
২৩। শংকর সুত্রধর
২৪। আতিকুল ইসলাম
২৫। টিপু সুলতান আজাহার

নবগঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।