বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২৮ অক্টোবর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিতব্য বিশাল সভাকে সফল করতে শিবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক পরামর্শ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শাহেদ মিয়া ও শেখ শাহীন নেতৃত্ব দেন। এতে উপস্থিত ছিলেন ,উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী, মনজুরুল আলম মজনু, জেলা যুবদলের অন্যতম সদস্য, মাহাবুবুর রহমান,ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, রোকন উদ্দিন , বিএনপি নেতা আবুল ফায়েজ, মোহাম্মদ লিটন মেম্বার, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শরীফ, খুরশীদ মিয়া, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল মীর এবং যুবদল নেতা সেলিম মোল্লা, রুমেল সরকার ও মিঠু,ছাত্রদল নেতা, শরীফ,ছাত্রনেতা,রুবেল হাসান সহ শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাকর্মী ও সমর্থকেরা।

সভায় আগামী ২৮ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে করণীয় নিয়ে আলোচনা ও পরামর্শ করা হয়। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে সভাকে সফল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ত্যাগ, সাহস ও সংগ্রামের অঙ্গীকারে এগিয়ে যাক যুবদল—এই প্রত্যয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা।