নবীনগরের হারানো ঐতিহ্য ফিরে আসবেই! জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের অপেক্ষায় নবীনগরের তিন সন্তান–
নিজস্ব প্রতিনিধি --
অতিসম্প্রতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ফলাফলে নবীনগরের তিন সন্তান উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যবাহী উপজেলা হিসেবে সারাদেশে নবীনগরের অবস্থান বেশ সুদৃঢ় হলেও বেশ কয়েক বছর ধরে সেখানে ভাটা পড়েছে।
দেশের এমন কোন সেক্টর নেই যেখানে আলোয় ঝলমল করেনি নবীনগরের কৃতিসন্তানদের। হারানো ঐতিহ্য আবার ফিরে পেতে চলেছে নবীনগর। ইতোমধ্যে বিচার বিভাগে তিনজন মেধাবী জায়গা পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা।
এ বছর বিচার বিভাগে যুক্ত হওয়ার সুপারিশ প্রাপ্ত সেই তিন কৃতিসন্তান হচ্ছেন উপজেলার রতনপুর ইউনিয়নের যশাতুয়া গ্রামের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস।সে যশাতুয়া গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে।
উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন। সে নাটঘর পূর্ব পাড়ার মোঃ আরজু মিয়ার ছেলে এবং উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা নাঈমা আক্তার কলি। সে নবীপুর গ্রামের বাসিন্দা মোঃ ফুল মিয়ার মেয়ে।
তিন গুণী মেধাবী কৃতিসন্তানদের জন্য মনভরে দোয়া রইল যেন নবীনগরের মান মর্যাদা রক্ষার পাশাপাশি, নিজেদের ও দেশের কল্যাণে কাজ করতে পারে —-