১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • থিম বিক্রয়
  • প্রকাশের সময় ০৩:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৮ সময় ভিউ

নবীনগরে সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : থিম বিক্রয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। সোমবার (৬ জুলাই) দিনব্যাপী উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অভিযানজুড়ে এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, উচ্ছেদ করা স্থাপনাগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। এর আগে একাধিকবার নোটিশ প্রদান ও মাইকিংয়ের মাধ্যমে দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেননি। ফলে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগেও একই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। ২০২৪ সালের ১৫ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিনের নেতৃত্বে, নবীনগর উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আবু মোছা, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এবং শতাধিক পুলিশ সদস্যের সহযোগিতায় বাঙ্গরা বাজার এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়।

Theme Bikroy Ad
লেখক সম্পর্কে তথ্য

Demo Two

নবীনগরে সওজের অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশের সময় ০৩:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬