১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পারিবারিক গল্পে সামিরা মাহী

  • থিম বিক্রয়
  • প্রকাশের সময় ১২:২৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫ সময় ভিউ

সামিরা খান মাহী তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী। দর্শকের মাঝে নতুন চরিত্রে হাজির হয়ে বরাবরই প্রশংসা কুড়িয়েছেন। সে ধারাবাহিকতায় পারিবারিক গল্পের একটি নতুন নাটকে ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘কোটি টাকার বউ’।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। এক দিনেই পেয়েছে এক লাখ ভিউ। নাটকে সামিরা খান মাহীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা নিলয় আলমগীর। এ ছাড়া অভিনয় করেছেন পাভেল, মাছুম বাসার ও চিত্রলেখা গুহসহ আরও অনেকে।

নির্মাতা মিতুল খানের গল্প ও পরিচালনায় এবং ফরিদুল ইসলাম নির্জনের সংলাপে নির্মিত এ নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং সমাজের নানা বাস্তবতার প্রতিচ্ছবি। নাটকটি প্রসঙ্গে পরিচালক মিতুল খান বলেন, শুরুতেই চেষ্টা করেছি এমন একটি গল্প দর্শকের সামনে উপস্থাপন করতে, যেখানে বিনোদনের পাশাপাশি কিছু ইতিবাচক বার্তাও থাকবে। আমরা প্রায়ই দেখি, অর্থ ও সামাজিক অবস্থান কেন্দ্র করে মানুষের সম্পর্কের মধ্যে নানা ধরনের জটিলতা তৈরি হয়। সে বিষয়গুলো হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।

Theme Bikroy Ad
লেখক সম্পর্কে তথ্য

Demo Two

পারিবারিক গল্পে সামিরা মাহী

প্রকাশের সময় ১২:২৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬