শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রশাসনকে  দায়িত্বশীল হওয়ার আহবান,এড.আব্দুল মান্নান, এম পি

নুরমোহাম্মদ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি- / ৫৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 নবীনগর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর (২৯/০৯)রোজ মঙ্গলবার সভায় নবীনগর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, যানজট, মাদক, সামাজিক সমস্যা এবং জনগণের প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, যিনি নবীনগর আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা, প্রশাসনের প্রতি জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের কল্যাণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনের প্রত্যেকটি দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণ যেন হয়রানি ছাড়া কাঙ্ক্ষিত সেবা পায়—এটি নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।
সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম । তিনি উপজেলার জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা নবীনগরের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
জনগণের নিরাপত্তা, সুশাসন ও কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই হোক নবীনগরের প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত অঙ্গীকার।


এই ক্যাটাগরির আরো সংবাদ