শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

নবীনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার

নুরমোহাম্মদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি- / ৬১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ এবং প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নবীনগরের বিভিন্ন পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় মন্দির ও পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার।
পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিমা নির্মাণস্থলে নজরদারি ও পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনেরও ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর গ্যাং ও মাদককে টার্গেট করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।”
পুলিশ সুপার বলেন, পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।
তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে।”
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজাকে সামনে রেখে পুলিশের এমন প্রস্তুতিতে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ