ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন ঐক্য ফোরামের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন আলমনগর ঐক্য ফোরামের সভাপতি, নবীনগর প্রেসক্লাব সভাপতি ও সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান এম এইচ শান্তি.
আরো উপস্থিত ছিলেন ঐক্য ফোরামের সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইতালি প্রবাসী সাইদুর রহমান, ঐক্য ফোরামের সহ-সভাপতি নূর আলম,বোরহান উদ্দিন, জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক,আকছিরুল আজিম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক রাজিবুল ইসলাম, জাহিদী, মজনু মিয়া,বকুল, আন্জুম,মুসা ও সুমন প্রমুখ।
এই বছর আলমনগর গ্রামে তিনটি শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। প্রয়াত ডাঃ সুশীল রঞ্জন সূত্রধরের বাড়ি,বাবু ডাঃ শচীন্দ্র সূত্রধরের বাড়ি, বাবু সতীশ চন্দ্র সরকারের বাড়িতে এই উৎসবের আয়োজন করা হয়।
পর্যায়ক্রমে সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি’র নেতৃত্বে সংগঠনের সকল সদস্যরা সবকয়টি পূজা মন্ডব পরিদর্শন করেন এবং পূজা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে আলাপ করে সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।
গ্রামের এই উৎসবে উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী বাবু সুভাষ সূত্রধর,শচীন্দ্র সূত্রধর, সতীশ চন্দ্র সরকার,মলিন্ড সূত্রধর,পরিমল সরকার,মনোরঞ্জন সূত্রধর,দুলাল সূত্রধর,অঞ্জন সূত্রধর,নারায়ণ সরকার,প্রভাষক সুব্রত সূত্রধর, অর্জুন সরকার,সুনীল সরকার প্রমুখ।
এ সময় মোহাম্মদ হোসেন শান্তি বলেন……….
আপনাদের নিরাপত্তা নিশ্চিতে ঐক্য ফোরাম আপনাদের পাশে থাকবে।
আমরা চাই ঐক্যের ওপর নির্ভর করে আমার গ্রাম,আমাদেরকে সব দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করবো।