শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নুর মোহাম্মদ / ৬৬ ভিউ
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
ছবি: প্রতিদিনের কুমিল্লা

পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, দেশের মানুষকে বিভ্রান্ত করতে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর কথায় কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এমপি আব্দুল মান্নান বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্থে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের মানুষের ওপর নানা ধরনের অন্যায়, নির্যাতন ও বৈষম্য করা হয়েছে। বর্তমানে রাষ্ট্র পরিচালনায় গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। এসব সংকট একদিনে সৃষ্টি হয়নি; অতীতের অব্যবস্থাপনা ও সংকটের প্রভাব এখনো রয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং তাদের সমস্যাগুলো জানতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

সমাবেশে উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ