শিরোনাম :
বাবুল চেয়ারম্যানের স্মৃতি বুকে নিয়ে কুড়িনালবাসীর দ্বারে শফিক, উন্নয়নের নতুন অঙ্গীকার নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান।

নুরমোহাম্মদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি- / ১৭ ভিউ
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বিএনপি সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উপলব্ধি করেছেন, একটি জাতি যত বেশি শিক্ষিত হবে, দেশের উন্নয়নও তত বেশি ত্বরান্বিত হবে। এ উপলব্ধি থেকেই সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল মান্নান বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ কারণে সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে এবং স্নাতক পর্যন্ত নারীদের বিনা মূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার ব্যবস্থাও করেছে সরকার।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মোবাইলের যেমন ভালো দিক রয়েছে, তেমনি খারাপ দিকও রয়েছে। তাই প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। নিজেদের সাফল্যের মাধ্যমে সবার মুখ উজ্জ্বল করতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাহবুবুর রহমান শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, স্থপতি আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপক নায়লা ইসলাম, ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর মহিউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জল এবং মো. হিমেল, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন মোছেন, প্রচার সম্পাদ ওয়াজেদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহ কামাল, সদস্য মো. আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, রসুল্লাবাদ ইউনিয়ন যুবদল সভাপতি পদপ্রার্থী খন্দকার জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফয়সাল আব্বাস, উপজেলা শ্রমিক দলের সদস্য সোহেল রানা। এছাড়াও এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে রসুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।


এই ক্যাটাগরির আরো সংবাদ