শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শুক্র, ৩০ অক্টো ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান।

নুরমোহাম্মদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি- / ৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনোগরে নবীনোগর প্রবাসী ফোরাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নবীনগর বাজারের মরহুম হাজী রহিছ মেম্বার মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

এ উপলক্ষে তিনি ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। পরে ফোরামের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কেক কাটেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম ও সভাপতি মাহিনুর হাসান মামুন।

ফোরামের উপদেষ্টা আবু হাসনাত আলম রাজিব ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

যুবদল নেতা মঞ্জুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক সদস্য সাদেকুল হক ছাদির, নবীনগর পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক ভিপি লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খাঁন টিটো ও এস কে হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম মনা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাবেদ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম আমির। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। দেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি প্রবাসে নানা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, তাঁদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করাই নবীনগর প্রবাসী ফোরামের মূল লক্ষ্য। বক্তারা আরও বলেন, নতুন কার্যালয় চালুর মধ্য দিয়ে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ আবু কাউছার ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ নাদিম সরকার। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহছানুর আলম।


এই ক্যাটাগরির আরো সংবাদ