ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন বাঙ্গরা উত্তরপাড়া এলাকায় (১৫/১০/২৬)বৃহস্পতিবার রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ডাকাত দলের মারধরে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, রাতের আঁধারে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বাধা দেওয়াসহ ঘটনার একপর্যায়ে ডাকাত দলের মারধরে তিনজন আহত হন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।