শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

নবীনগর উপজেলায় সাংবাদিকদের গাড়ি থামিয়ে পৌরসভার ইজারার টাকা (টোল) আদায়ের সময় জেলার বাঘা বাঘা সাংবাদিকদের সাথে এক যুবদল নেতার অসদাচরণের অভিযোগ

প্রতিণিধির নাম / ৪০ ভিউ
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাংবাদিকদের গাড়ি থামিয়ে পৌরসভার ইজারার টাকা (টোল) আদায়ের সময় জেলার বাঘা বাঘা সাংবাদিকদের সাথে এক যুবদল নেতার অসদাচরণের অভিযোগ উঠেছে।

আর এ ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে ফেসবুকে যুবদর নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগসহ সাংবাদিকদের মারতে উদ্যত হওযা নিয়েও আলোচনার ঝড় বইছে।

সাংবাদিকদের অভিযোগ, ইজারার টোল আদায়ের নামে মূলত সাংবাদিকদের সঙ্গে অসদারচরণসহ তাদের কাছ থেকে  চাঁদা আদায়ের চেষ্টা করেছেন ওই যুবদল নেতা।

তবে এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে  ও হাস্যকর দাবি করে ওই যুবদল নেতা উল্টো বলেছেন,’আমি নই, মূলত সাংবাদিকেরাই আমার সঙ্গে অশোভন আচরণ করে আমাকে দেখে নেয়ার হুমকী দিয়েছেন।’

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া রাধিকা সড়কের আলীয়াবাদ গোল চত্বরে এ ঘটনাটি ঘটে।

ঘটনাটি ইতিমধ্যেই দেশের একাধিক জাতীয় গণমাধ্যমসহ ফেসবুকে বেশ ফলাও করে প্রকাশিত হয়।

ওই যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব ওরফে বিপ্লব সরকার। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

এদিকে এ ঘটনার পর কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভঁইয়া সাক্ষরিত যুবদলের প্যাডে নবীনগরের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লকে একটি ‘কারণ দর্শাও’ নোটিশ পাঠনো হয়েছে আজ শনিবার (২৪ অক্টোবর)।

ওই কারণ দর্শাও নোটিশে সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে কেন যুবদল নেতা বিপ্লবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, আগামি ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে তার জবাব দিতে তাকে নির্দেশ দেয়া হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের বেশ কয়েকজন মূল ধারার জাতীয় গণমাধ্যমকর্মী সংবাদ সংক্রান্ত  একটি অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাস যোগে জেলা সদর থেকে  নবীনগর উপজেলার ধরাভাঙ্গা নামক একটি গ্রামে যাচ্ছিলেন।

কিন্তু সাংবাদিকদের গাড়িটি উপজেলার আলীয়াবাদ গোল চত্বরে এসে পৌঁছলে, ওই সিএনজি স্ট্যান্ডের ইজারাদারের লোকজন সাংবাদিকদের গাড়িটি থামিয়ে ইজারার নির্ধারিত টাকা দাবি করেন।

সেসময় ইজারার মাত্র ৪০ টাকার টোল আদায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে টোল আদায়কারী এক ব্যক্তির প্রচন্ড বাগবিতন্ডা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইজারার পরিচালক স্থানীয় যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লব।

সাংবাদিকদের অভিযোগ, যুবদলের নেতা বিপ্লব সরকার ঘটনাস্থলে এসেই সাংবাদিকদের সঙ্গে মারাত্মক অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে সাংবাদিকদের কাছ থেকে  চাঁদা আদায়ের চেষ্টা করেন। এমনকি সাংবাদিকদের মারতে উদ্যত হন।’

পরে বিষয়টি সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ ও পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনওকে অবগত করে এর প্রতিকার চান।

তবে সাংবাদিকদের এসব অভিযোগ অস্বীকার করে যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,  বর্তমান সাংসদের অনুসারী হিসেবে পরিচিত আসাদুজ্জামান বিপ্লব বলেন,’এসব সম্পূর্ণ মিথ্যে ও হাস্যকর অভিযোগ। আমি নই, মূলত জেলার সাংবাদিকেরাই আমার সঙ্গে মারাত্মক দুর্ব্যবহার করে আমাকে এক পর্যায়ে দেখে নেয়ার হুমকী দিয়েছেন। যার সমস্ত ভিডিও রেকর্ডও আমার কাছে সংরক্ষিত রয়েছে। কাল রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলন করে আমি সেগুলোর সব তথ্য প্রমাণ জাতির সামনে তুলে ধরবো।’

আরেক প্রশ্নের জবাবে যুবদল নেতা বিপ্লব বলেন,’সাংবাদিকেরা আমার বিরুদ্ধে যেসব মিথ্যে অভিযোগ করে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আমাকে শোকজ করিয়েছে। সেই শোকজের জবাবও যথাসময়ে আমার নিরপরাধের সব ডকুমেন্টসহ যাবতীয় তথ্য প্রমাণ কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের কাছে জমা দেবো।’

এ বিষয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম আজ দুপুরে বলেন,’শুধু সাংবাদিকদের গাড়ি কেন ইজারা দেওয়া স্থান শুধুমাত্র  স্ট্যান্ডের সংশ্লিষ্ট গাড়ী ছাড়া ওই সড়কে চরাচলরত অন্য কোন  গাড়ী থেকেই ইজারার টোল আদায় করা যাবে না। ‘

তিনি জানান, ইজারার এই টোল আদায় নিয়ে যেহেতু ‘চাঁদাবাজি’র অভিযোগ উঠেছে, তাই এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে, কাল পরশুই এই ইজারা আমরা বাতিল করে দেবো।’

এ বিষয়ে স্থানীয় সাংসদ এডভোকেট এম এ মান্নানের মুঠোফোনে আজ দুপুরে কালের কণ্ঠের পক্ষ থেকে একাধিকবার কল করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ