বাংলাদেশ সাংবাদিক সমিতি ( বাসাস)নবীনগর উপজেলা শাখা’র আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
নুরমোহাম্মদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
/ ৪৪
ভিউ
আপডেট :
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৩ অক্টোবর ২০২৬ রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় নবীনগর সৈনিক কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সাংবাদিক সমিতি ( বাসাস)নবীনগর উপজেলা শাখা’র আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান চৌধুরী মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির স্থায়ী কমিটির সদস্য দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধিননাছির উদ্দিন বাদল ,আবু নাছের মঞ্জু।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম,মতিন ভূইয়া ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মাওলানা সানাউল্লাহ,নবীনগর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট বিনয় কুমার চক্রবর্তী, গ্রীণটিভির প্রতিনিধি বাবুল, মুরাদনগর সাংবাদিক সমিতির সভাপতি এম এ মুরাদ, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী,
নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সদস্য সোহেল রানা, নবী নগর পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুয়েল রানা,নবীনগর পশ্চিমাঞ্চল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, রহমত উল্লাহ,
উপস্থিত ছিলেন সাংবাদিক কাজল,সুমন আহমেদ, আশরাফুল, পাপ্পু,লিটন মিয়া আরিফুল ইসলাম, মেহেদী, মতিন প্রমূখ।