বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি --
/ ৩০
ভিউ
আপডেট :
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মোমেন মিয়া, মো. রফিকুল ইসলাম, এরশাদ মিয়া, এমরান মিয়া ও আসিয়া বেগম।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষসহ সাধারণ মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্থানীয় বাজার প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজগর আলী ও মুক্তার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর মুক্তার মিয়ার লোকজন নরসিংদী থেকে ভাড়া করা সন্ত্রাসী এনে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন তারা।
এ সময় গ্রামবাসীর গণপিটুনিতে প্রতিপক্ষের একজন ভাড়া করা সন্ত্রাসী নিহত এবং একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে তারা জানান।
এরপর থেকে মুক্তার মিয়ার লোকজন সাধারণ গ্রামবাসীকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন বক্তারা। এতে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধন থেকে তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানা।