শিরোনাম :
নবীনগরে শ্রেষ্ঠ যুব সংগঠনের স্বীকৃতি পেল ‘প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র’ নবীনগরের শিক্ষাঙ্গনে হতাশার ছায়া! এইচএসসিতে পাসের হার ৩৬.৯৪%, দুই প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিটি প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডে অবদান, নবীনগরে শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত ‘প্রত্যাশার আলো’ বাবুল চেয়ারম্যানের স্মৃতি বুকে নিয়ে কুড়িনালবাসীর দ্বারে শফিক, উন্নয়নের নতুন অঙ্গীকার নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী
রবি, ০১ নভে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

ঝালকাঠিতে গভীর রাতে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন

মোঃ মিঠুন ঝালকাঠি প্রতিনিধি--- / ২৮ ভিউ
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি শহরে গভীর রাতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওষুধের ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (আজ) সকাল ১১টায় ঝালকাঠি সদর হাসপাতালের সামনে ‘ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাতে হঠাৎ কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে জরুরি ওষুধ ও পরীক্ষার জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও দুর্ভোগ লাঘবে গভীর রাতেও শহরের নির্দিষ্ট কিছু ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার জোর দাবি জানান তারা।
ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন বিরন এবং ৬ নম্বর বাসন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নাইম খানসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবিষয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কে এম জহিরুল ইসলাম বাদল বলেন, “আমাদের হাসপাতালে সব পরীক্ষা-নিরীক্ষা হয় না, তাই বেশিরভাগ টেস্ট আমাদের মাধ্যমেই করতে হয়। দুঃখের বিষয় হলো, আমাদের কিছু লোককে অযথা দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। মাননীয় জেলা প্রশাসন যদি নির্দেশ দেন, তবে আমরা রাতেও প্রতিষ্ঠান খোলা রাখতে প্রস্তুত। আমরা মূলত জনগণের সেবা দিতেই কাজ করতে চাই।”
এ বিষয়ে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি সৈয়দ সালাউদ্দিন ফেরদৌস বলেন, “আমরা ১ লা অক্টোবর থেকে শহরের দুটি দোকান সারা রাত খোলা রাখার ব্যবস্থা করেছি। এ বিষয়ে বিভিন্ন স্থানে লিফলেটও সাঁটানো হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে শহরে মাইকিং করে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হবে।” তিনি আরও জানান, বর্তমানে পূর্ব চাঁদকাঠি এলাকার আয়েশা ফার্মেসি ও সাধনার মোড়ের মাইসা মেডিকেল হল রাতে খোলা থাকছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ