শিরোনাম :
নবীনগরে শ্রেষ্ঠ যুব সংগঠনের স্বীকৃতি পেল ‘প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র’ নবীনগরের শিক্ষাঙ্গনে হতাশার ছায়া! এইচএসসিতে পাসের হার ৩৬.৯৪%, দুই প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিটি প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডে অবদান, নবীনগরে শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত ‘প্রত্যাশার আলো’ বাবুল চেয়ারম্যানের স্মৃতি বুকে নিয়ে কুড়িনালবাসীর দ্বারে শফিক, উন্নয়নের নতুন অঙ্গীকার নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী
রবি, ০১ নভে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় মানুষের জন্য ছানী রোগী বাছাই ক্যাম্প…..

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৪৩ ভিউ
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডাচ বাংলা ব্যাংক এর অর্থায়নে ও স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় অরুয়াইল – পাকশিমুল ইউনিয়ন সংঘ এর উদ্যাগে একদিনের জন্য ছানি রোগী বাছাই ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার সকালে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পে ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল – পাকশিমুল ইউনিয়ন সম্প্রীতি সংঘের সভাপতি এডভোকেট মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাচ বাংলা ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার মাসুদুর রহমান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রৌশন আলম। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়সনের কার্যকারী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেল, অরুয়াইল পাকশিমল ইউনিয়নের সহ-সভাপতি মাওলানা ওসমান গণি, ব্রাহ্মণবাড়িয়াস্থ অরুয়াইল – পাকশিমুল সম্প্রীতি সংঘের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ভূইয়া ক্যাম্পটি পরিচালনা করেন।

এ সময় বক্তারা বলেন, চোখ মানুষের একটি অমূল্য সম্পদ। দূর্গম এলাকার অসহায় মানুষরা যাতে সেবাটি পায় সেজন্য আমাদের এ আয়োজন। আমরা চাই সমাজের অসহায় মানুষদের জন্য কাজ করতে। এ সময় ৫ শতাধিক রোগীর মাঝ থেকে ছানী রোগী সনাক্ত করা হয়। আগামী ৩ দিন পর অসহায় রোগীদের চোখেনছানি অপারেশন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ