শিরোনাম :
নবীনগরে শ্রেষ্ঠ যুব সংগঠনের স্বীকৃতি পেল ‘প্রত্যাশার আলো যুব আইসিটি প্রশিক্ষণ ও সেবা কেন্দ্র’ নবীনগরের শিক্ষাঙ্গনে হতাশার ছায়া! এইচএসসিতে পাসের হার ৩৬.৯৪%, দুই প্রতিষ্ঠানে শূন্য পাস আইসিটি প্রশিক্ষণ ও সামাজিক কর্মকাণ্ডে অবদান, নবীনগরে শ্রেষ্ঠ যুব সংগঠন নির্বাচিত ‘প্রত্যাশার আলো’ বাবুল চেয়ারম্যানের স্মৃতি বুকে নিয়ে কুড়িনালবাসীর দ্বারে শফিক, উন্নয়নের নতুন অঙ্গীকার নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী
রবি, ০১ নভে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫

মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ৩৩ ভিউ
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন – কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানটির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২), আসামি মহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)। আহত দুই আসামির বাড়ি বিজয়নগর উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথে মণিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ