শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ইমামদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল, ‘ইনসাফের সলিমগঞ্জ’ গড়ার প্রত্যয় জাহিদুল ইসলাম রতনের

মোঃ নিজাম উদ্দিন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি / ৪৩ ভিউ
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ধর্মীয় মূল্যবোধ, ন্যায়বিচার ও মানুষের কল্যাণকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ১৮ নং সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম (রতন)-এর উদ্যোগে বুধবার (২০ অক্টোবর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মসজিদের ইমামরা অংশ নেন।

সভায় উপস্থিত ইমামদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদুল ইসলাম রতন বলেন, “আপনারা নিজ নিজ কর্মব্যস্ততা রেখে আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি চাই, সলিমগঞ্জের মানুষের কল্যাণে আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে।”
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুন্দর সলিমগঞ্জ গড়ে তোলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। মসজিদ-মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, কালভার্টসহ এলাকার যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেব। মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে চাই।”
মাদক সমস্যার বিষয়ে তিনি আরও বলেন, “আমাদের তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং প্রতিরোধমূলক উদ্যোগে আমি ভূমিকা রাখতে চাই। পাশাপাশি সলিমগঞ্জ বাজারের বিভিন্ন সমস্যা সমাধানেও কাজ করার প্রত্যাশা রাখি।”
তিনি আরও উল্লেখ করেন, এলাকার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়; এজন্য প্রয়োজন সবার সহযোগিতা, আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগ। ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে এলাকার সমস্যা সমাধানে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এলাকার শান্তি, সমৃদ্ধি, জনকল্যাণ ও মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সলিমগঞ্জ ইউনিয়নের সার্বিক মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ন্যায়বিচার, শিক্ষা, মাদকমুক্ত সমাজ ও জনকল্যাণের প্রত্যাশা— এসব বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত এ সভায় এলাকার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব উঠে আসে।


এই ক্যাটাগরির আরো সংবাদ