নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান।
নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি
/ ১৫
ভিউ
আপডেট :
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া পাচঁ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, “নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া নির্দেশ, বিএনপিতে কোনো ভূমিদস্যু ও চাঁদাবাজের জায়গা নেই।”
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুল মান্নান বলেন, “জেল-জুলুম, সংগ্রাম, অত্যাচার-নির্যাতন ও গুম-খুন সহ্য করেই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী।”
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, “আমাদের দলের কেউ চাঁদাবাজি করে না, করার প্রশ্নই ওঠে না। নবীনগরে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না।” নবীনগরকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নবীনগর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউসার আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মালাই মিয়া, সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, সাদেকুল হক ছাদির ও রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদিছ শাহিন, সাংগঠনিক সম্পাদক শুকুর খান এবং যুবদল নেতা মঞ্জুরুল আলম মজনু ও কাজী রাশেদুল হক সুমন সহ আরো অনেক। এছাড়া সময় নবীনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও যুবদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।