শিরোনাম :
বাবুল চেয়ারম্যানের স্মৃতি বুকে নিয়ে কুড়িনালবাসীর দ্বারে শফিক, উন্নয়নের নতুন অঙ্গীকার নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন
শনি, ৩১ অক্টো ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

নবীনগরে উপ-সচিব আশরাফুল আফসারের অকাল মৃত্যুতে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি -- / ৩৪ ভিউ
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব এবং নবীনগরের কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল আফসারের (৪৭) অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এই উপলক্ষে বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এক শোক সভা, বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে হাত তুলে মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার শান্তি ও জান্নাত কামনায় বিশেষ প্রার্থনা করেন।পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন কবিরের একমাত্র মেয়ের ডেঙ্গুতে আক্রান্ত থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোঃ ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে দোয়ার মাহফিল যোগ দেন শিবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ রুকুনুদ্দীন,সিনিয়র শিক্ষক কামরুল হাসান,সিনিয়র শিক্ষক শাহাবুদ্দিন মাষ্টার, বাবু চন্দ্রশ্বর চৌধুরী, আবু কাউছার,জিয়াসমিন ম্যাম,লুৎফা বেগম,মৃনাল কান্তি,আব্দুল মান্নান,মমিনুল হক,ফারুকুল ইসলাম বিল্লাল সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, গত ২৫শে সেপ্টেম্বর শুক্রবার রাত ৮:৩০ মিনিটে সহকর্মীদের সাথে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ বছরের এক ছেলে, ১২ বছরের এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​একজন সফল বিসিএস কর্মকর্তা ও সমাজসেবক:
নবীনগর উপজেলার মিরপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আবুল কাশেম মাষ্টারের সন্তান আশরাফুল আফসার ১৯৯৫ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করে ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন।
​মরহুমের বড় ভাই সাফিউল আলম কক্সবাজার পিবিআই-এর পুলিশ সুপার এবং ছোট ভাই আলাউল আকবর ঢাকা মেট্রোপলিটন জুডিশিয়াল দায়রা জজ হিসেবে কর্মরত আছেন।

​সকল শ্রেণীর মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ এই সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার মৃত্যুতে নবীনগরসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর সমবেদনা প্রকাশ করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ