বিশ্ব শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি --
/ ৩৭
ভিউ
আপডেট :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে সেভ দ্যা ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সকলের প্রিয় জননেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শিশুদের অধিকার, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা ও মেধা বিকাশের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিশুদের ভবিষ্যৎ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিশুদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। অতিথিরা শিশুদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে তাদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।