ব্রাহ্মণবাড়িয়া ফ্রস্টিক্স এসি ফ্রিজ টেকনিক্যাল ও প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ অক্টোবর সন্ধ্যায় পাওয়ার হাউজ রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিপরীত পাশে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ।
বিশেষ অতিথি ছিলেন দি কান্ট্রি টুডে পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক ও সংস্কৃতিকর্মী আফজালুর রহমান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি রমজান মোল্লা, খান প্রেস, ব্রাহ্মণবাড়িয়ার স্বত্ত্বাধিকারী মো. আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. তারেক সওদাগর, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আরিফ চৌধুরী এবং ট্রেইনার ও সহ-ব্যবস্থাপক সারোয়ার আলম ফুয়াদ।
অনুষ্ঠানের প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন আবদুল মতিন শিপন।
প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক নতুন ফ্রস্টিক্স ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা ও উদ্যোক্তার আরিফ চৌধুরীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রেইনার মো. আরিফ চৌধুরী যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। মাদকের করালগ্রাস থেকে যুবসমাজকে মুক্ত রাখা, বেকার যুবকদের কর্মমুখী কারিগরি শিক্ষায় আগ্রহী করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
ফ্রস্টিক্সে বিভিন্ন মেয়াদের কারিগরি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। পাশাপাশি বিদেশগামীদের জন্যও রয়েছে স্বল্পমেয়াদি কোর্স। বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের এসি-ফ্রিজসহ সংশ্লিষ্ট কারিগরি কাজে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, এখান থেকে কাজ শিখে শিক্ষার্থীরা দেশ ও সমাজের অর্থনীতিতে অবদান রাখছেন। প্রশিক্ষণ নিয়ে কেউ চাকরিতে যুক্ত হচ্ছেন, কেউ নিজেই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করছেন। ফলে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ফ্রস্টিক্স এসি ফ্রিজ টেকনিক্যাল ও প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টার ব্রাহ্মণবাড়িয়ার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।