নুর মোহাম্মদ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-
/ ২৫
ভিউ
আপডেট :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
উপমহাদেশের রাগসংগীতের প্রবাদপুরুষ, বহু বাদ্যযন্ত্রের অনন্য সাধক ও সুরস্রষ্টা সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ। ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত এই সংগীতসাধক।
শৈশব থেকেই সংগীতসাধনায় আত্মনিয়োগ করেন আলাউদ্দিন খাঁ। পরবর্তী সময়ে সরোদসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করে তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে পরিচিত করে তোলেন। তাঁর শিষ্যদের মধ্যে ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর, অন্নপূর্ণা দেবী, পান্নালাল ঘোষ ও নিখিল বন্দ্যোপাধ্যায়সহ উপমহাদেশের বহু খ্যাতিমান শিল্পী রয়েছেন।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সংগীত নাটক আকাদেমি পুরস্কার ও ফেলোশিপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মাননা লাভ করেন।
তবে বিশ্বখ্যাত এই সংগীতসাধকের জন্মভূমি নবীনগরের শিবপুরে তাঁর স্মৃতি সংরক্ষণে এখনো বড় কোনো স্থায়ী উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তাঁর পৈতৃক ভিটাসহ বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থাপনা অযত্নে পড়ে রয়েছে বলেও জানান তারা।
এদিকে ২০২৬ সালের ২৩ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদা সুলতানা শিবপুরে সুরসম্রাট আলাউদ্দিন খাঁর জন্মভূমি পরিদর্শন করেন। পরিদর্শনের পর তাঁর জন্মভূমিকে ঘিরে স্মৃতি জাদুঘর, কালচারাল সেন্টার, দর্শনার্থীদের অতিথিশালা ও স্মারক সংরক্ষণসহ একটি সমন্বিত পরিকল্পনা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, শিবপুরে সুরসম্রাটের স্মৃতি ধরে রাখতে দ্রুত স্মৃতি জাদুঘর, সংগীত বিশ্ববিদ্যালয় ও আধুনিক সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। পাশাপাশি তাঁর হাতে গড়া মসজিদ ও পুকুর সংস্কার করে সংরক্ষণেরও দাবি জানিয়েছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি সংরক্ষণে শিবপুরে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রীকে নবীনগরে আসার আহ্বানও জানানো হয়েছে। তাঁর জন্মভূমি পরিদর্শনের পর প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপি নেতা আবুল ফয়েজ, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনু, আলাউদ্দিন খাঁ মসজিদের প্রধান খতিব মাওলানা মোখলেসুর রহমান এবং সুরসম্রাটের দৌহিত্র লাখো খাঁর ছেলে রফিকুল ইসলামসহ স্থানীয়রা বলেন, আলাউদ্দিন খাঁ শুধু শিবপুরের নয়, বাঙালি ও সমগ্র উপমহাদেশের গর্ব। তাঁর জন্মভূমি ও স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকীতে স্থানীয়দের প্রত্যাশা—তাঁর জন্মভূমি শিবপুরকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর জীবন, সাধনা ও সংগীতের অবদান তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি