ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুমোদিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক নবীনগর, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) নবীনগর ডাক বাংলোতে অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের চেক হস্তান্তর করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
এসময় নবীনগর ডাক বাংলোতে জেলা পরিষদের হিসাবরক্ষণ কর্মকর্তা ছানাউল্লাহ, নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি মলাই মিয়া
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রশাসক বলেন সচ্ছতা ও নিয়মমোতাবেক এবং আন্তরিকতা সাথে কাজ করতে হবে। উন্নয়নে সবসময় একসাথে সবাই মিলেমিশে কাজ করতে হবে – সিরাজুল ইসলাম সিরাজ
জেলা পরিষদ সূত্রে জানা যায়, নবীনগরে প্রায় ২০ লাখ ৮২ হাজার প্রথম কিস্তির চেক হস্তান্তর করা হয়েছে।
চেক হস্তান্তরের সময় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা না করার নির্দেশনা দেন তিনি।
প্রশাসক বলেন, এলাকার উন্নয়নে ভবিষ্যতেও জেলা পরিষদ মানুষের পাশে থাকবে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এদিকে, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এবারই প্রথম তারা জেলা পরিষদ থেকে উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ পেয়েছেন। প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম নিজে উপস্থিত হয়ে চেক হস্তান্তর করায় তারা আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।
বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।