শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নবীনগরের হারানো ঐতিহ্য ফিরে আসবেই! জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানের অপেক্ষায় নবীনগরের তিন সন্তান–

নিজস্ব প্রতিনিধি -- / ৩৩ ভিউ
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অতিসম্প্রতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ফলাফলে নবীনগরের তিন সন্তান উত্তীর্ণ হয়েছেন।
তার মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যবাহী উপজেলা হিসেবে সারাদেশে নবীনগরের অবস্থান বেশ সুদৃঢ় হলেও বেশ কয়েক বছর ধরে সেখানে ভাটা পড়েছে।

দেশের এমন কোন সেক্টর নেই যেখানে আলোয় ঝলমল করেনি নবীনগরের কৃতিসন্তানদের। হারানো ঐতিহ্য আবার ফিরে পেতে চলেছে নবীনগর। ইতোমধ্যে বিচার বিভাগে তিনজন মেধাবী জায়গা পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তারা।

এ বছর বিচার বিভাগে যুক্ত হওয়ার সুপারিশ প্রাপ্ত সেই তিন কৃতিসন্তান হচ্ছেন উপজেলার রতনপুর ইউনিয়নের
যশাতুয়া গ্রামের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস।সে যশাতুয়া গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে।

উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন। সে নাটঘর পূর্ব পাড়ার মোঃ আরজু মিয়ার ছেলে এবং উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা নাঈমা আক্তার কলি। সে নবীপুর গ্রামের বাসিন্দা মোঃ ফুল মিয়ার মেয়ে।

তিন গুণী মেধাবী কৃতিসন্তানদের জন্য মনভরে দোয়া রইল যেন নবীনগরের মান মর্যাদা রক্ষার পাশাপাশি, নিজেদের ও দেশের কল্যাণে কাজ করতে পারে —-


এই ক্যাটাগরির আরো সংবাদ