শিরোনাম :
নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল করতে শিবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনি, ৩১ অক্টো ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

নবীনগর ফৌজদারী আদালত পূর্ণ প্রতিষ্ঠার দাবি

নুরমোহাম্মদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি- / ১৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. জাবিদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেছেন। আজ সোমবার (২৯/০৯) নবীনগর আদালত প্রাঙ্গণে এসে আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শনকালে বিচারপ্রার্থীসহ স্থানীয় জনগন ও আইনজীবীরা নবীনগরে দেওয়ানী মামলার পাশাপাশি ফৌজদারি আাদালত পূর্ণ প্রতিষ্ঠাসহ মামলার বিচারকার্যও দ্রুত ও পূর্ণাঙ্গভাবে শুরু করার দাবি জানান।

বিচারপতিদ্বয়ের গাড়িবহর নবীনগর আদালত প্রাঙ্গণে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, সার্কেল এসপি পিয়াস বসাক এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল ইসলাম সহ আদালতের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাঁদের অভ্যর্থনা জানান।
এ সময় জেলা পুলিশ লাইন্স থেকে আগত পুলিশের একটি চৌকস দল বিচারপতিদ্বয়কে গার্ড অব অনার প্রদান করে।

আদালত পরিদর্শনকালে বিচারপতিদ্বয় নবীনগর চৌকি আদালতের সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান এবং বাঞ্ছারামপুর চৌকি আদালতের জজ আনন্দ পালের এজলাসে বিচারকার্য পরিচালনা প্রত্যক্ষ করেন।
বার লাইব্রেরী পরিদর্শনের সময় বারের সভাপতি এড বিনয় চক্রবর্তীসহ বারের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বারের সেক্রেটারী এডভোকেট আনিছুর রহমান আদালতে আইনজীবী গণের বসার জন্য টেবিল, কম্পিউটার এবং ফটোকপি মেশিন সরবরাহের দাবী করেন। তাঁরা আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া ও আইনজীবীদের কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি উপস্থিত বিচারপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আদালতে আসা বড়িকান্দি গ্রামের মো. শাহজাহান মিয়া (৬০),শ্রীরামপুর গ্রামের মোখলেছুর রহমান,কোনাউর গ্রামের জীবন মিয়াসহ অনেকেই বলেন, নবীনগরের উপজেলা একটি বড় উপজেলা ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত,এই নবীনগর চৌকি যেমন যেমন শিক্ষায় দীক্ষায় উন্নত,পাশাপাশি দাঙ্গা হাঙ্গামার কারনে দাঙ্গা প্রবল এলাকা হিসেবেও চিহ্নিত। তাই এখানে ফৌজদারী আদালত নিতান্ত্র প্রয়োজন। আমরা ফৌজদারি কার্যক্রম শুরুর দাবি জানাচ্ছি”।

সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ যখন প্রশাসন বিকেন্দ্রিকরণ করে উপজেলা সিস্টেম চালু করেন তখনই নবীনগর দেওয়ানী আদালতের পাশাপাশি ফৌজদারী আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। প্রায় একযুগ ধরে ফৌজদারি কার্যক্রম চালু থাকা অবস্থায় পরবর্তীতে এ কার্যক্রম জেলা পর্যায়ে আদালতে নিয়ে যাওয়া হয়।

বিচারপতিদ্বয় আদালতের বিচারিক কার্যক্রম সম্প্রসারিত ও গতিশীল এবং দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ আরও সহজে ও দ্রুত ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টির আশ্বাস দেন। 


এই ক্যাটাগরির আরো সংবাদ