শিরোনাম :
বাবুল চেয়ারম্যানের স্মৃতি বুকে নিয়ে কুড়িনালবাসীর দ্বারে শফিক, উন্নয়নের নতুন অঙ্গীকার নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন
রবি, ০১ নভে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

নবীনগরে রামিমের স্মরণে ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি -- / ৩৮ ভিউ
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝি কাড়া এলাকায় মরহুম রামিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় মাঝিকাড়া ঢাকা-বেকাবাড়ি সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মাবিকাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় আলমনগর ফুটবল একাদশ ও নবীনগর পশ্চিমপাড়া ফুটবল একাদশ। দুই দলের খেলোয়াড়েরা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। মাঠের চারপাশে উপস্থিত দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক, পৌর মেয়র পদপ্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মো. মাসুদ রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঝিকাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাওলান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌর বিএনপির সহ-সভাপতি ফরাদুল ইসলাম সিরন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি মরহুম রামিমের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে এমন ক্রীড়া আয়োজন নবীনগরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ