শিরোনাম :
বাবুল চেয়ারম্যানের স্মৃতি বুকে নিয়ে কুড়িনালবাসীর দ্বারে শফিক, উন্নয়নের নতুন অঙ্গীকার নবীনগর প্রবাসী ফোরাম বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান। নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এরশাদ মিয়ার বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা নবীনগরে কোনো চাঁদাবাজ ও ভূমিদস্যুর ঠাঁই হবে না: এমপি আব্দুল মান্নান। সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনায় নতুন প্রজন্মকে গড়তে হবে নবীনগরে এমপি আব্দুল মান্নান নতুন প্রজন্মকে নজরুলের সাম্য ও মানবতার আদর্শে গড়ে তোলার আহ্বান এমপি এড. আব্দুল মান্নান ত্যাগের স্মৃতি বুকে, নতুন নেতৃত্বের প্রত্যাশায় রিফাত সরকার—শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী তৃণমূলের আস্থা অর্জনের প্রত্যয়ে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে লড়তে চান বাদল সরকার নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে: নবীনগরের রসুল্লাবাদে এমপি আব্দুল মান্নান। নদী রক্ষা কমিটির সভায় নবীনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনীর অভিযানের দাবি উত্থাপন
রবি, ০১ নভে ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে চাঁদাবাজি-ধান্দাবাজি থেকে বিরত থাকুন: ফজলুর রহমান

নিজস্ব প্রতিনিধি -- / ২৯ ভিউ
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন, জামায়াতের আমির বলেছিলেন বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেবেন, অথচ সারা পৃথিবী বলে জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে নানারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফজলুর রহমান বলেন, বিএনপিকে এবং তারেক জিয়াকে ক্ষমতায় রাখতে চাইলে নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। বিগত দুই বছরে কিছু ভুলত্রুটি হয়ে থাকলে তা থেকে তওবা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান কখনো মানুষের সঙ্গে প্রতারণা করতে পারেন না; তাই বাংলাদেশকে সমৃদ্ধ করতে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তার পাশে দাঁড়াতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ